
রিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্যাটাগরি
76 টি খবর পাওয়া গেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাহবুব আলী খান।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেছেন।

ছেলেকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ৫০ দিনের মাথায় গুলিতে প্রাণ গেল বাবারও। জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনার মাত্র ১৫ দিন আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন খুলনার রূপসা উপজেলার আক্তার ঢালী। সেখানে মামলা তুলে নিতে আসামিদের হুমকি দেওয়ার অভিযোগও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পাননি তিনি। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আক্তার।

নেতৃত্বে যুবদল নেতা, ১০ লাখ টাকা দাবি
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর মাহিমাকে হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই রোগীর অবস্থা গুরুতর ছিল। এ ঘটনায় হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি আমন মৌসুমে খুলনার কয়রা উপজেলায় সারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অধিকাংশ ডিলারের কাছে ইউরিয়া সার মিলছে না। সার কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন কৃষকেরা।

রাজধানীর গণভবন এলাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর সাড়ে ছয় বছরের উপার্জনের বড় অংশ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে শেরেবাংলা নগরের গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। তল্লাশির নামে ভুক্তভোগী ওমার ফারুকের (৩০) কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। যার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম (৪৭) ও তার স্ত্রী মাহবুবা খাতুনকে (৪২) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ।

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা ও লুটপাটের পর লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এ সময় তিনি বলেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না।’

আসকের প্রতিবেদন
কুমিল্লায় নিখোঁজের পর লাশ পাওয়া গেছে ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। এর আগেও এ বছর নিখোঁজ শিশুদের কাউকে পাওয়া গেছে মাটিচাপা অবস্থায়, কাউকে নদীতে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, বছরের প্রথম আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পর লাশ উদ্ধার ছাড়াও চলতি বছর শিশুদের ধর্ষণের পর হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যু এবং স্বজনের সঙ্গে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হত্যার কোনো কোনো ঘটনায় অভিযোগ উঠেছে পরিচিত ব্যক্তির বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় ‘ক্লু’ পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির পরিচয় জানাননি তিনি।

চট্টগ্রাম অঞ্চল
চট্টগ্রাম অঞ্চলে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বাস্তবে কমছে না লোডশেডিং। নগরীতে দিনে-রাতে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। জেলার ১৬টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় পরিস্থিতি আরও খারাপ বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

কুমিল্লার মুরাদনগরে মো. আনোয়ার হোসেন (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর চারটার দিকে উপজেলার উত্তর পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সার না কিনতে পেরে কৃষক হতাশ হয়ে পড়েছেন। কিছু জায়গায় বেশি দাম দিলেই মিলছে পর্যাপ্ত সার, অথচ ডিলাররা পাঁচ কেজির বেশি দিচ্ছেন না।

পাবনার আটঘরিয়ায় এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি সমাবেশের পাশে তিনটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাংনী উপজেলা শহরের পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে।

পুরান ঢাকার কলতাবাজারে র্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মমতাজ আরা বর্ষা বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল ইসলাম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গিলে বিকেল ৩ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামাজে যাওয়ার পথে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।


এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটের

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তার পরিবারের সদস্যদের হত্যা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার জন্য তদন্ত সংস্থা বদল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের বিরুদ্ধে নিজ সংগঠনের নেতাদের মারধর, প্রকাশ্যে হুমকি এবং আবাসিক হলের সিট দখলের অভিযোগ উঠেছে।

লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন আটক করা হয়েছে।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ময়মনসিংহের ত্রিশালে একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জে শেখ হাসিনা ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশালমিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে।

নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহীম মাসুম (৩৬) মারা গেছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির নেতাসহ দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবশেষে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করেন।

রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে দিশা রানী মহন্ত (২০) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (১২ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। বর্তমানে সাত জেলার ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

সিলেটের সাদাপাথর লুট ও পাথর উত্তোলনকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছিল। সেই প্রেক্ষাপটে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছিলেন এক সময়ের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।


সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন এনসিপি নেতা আকরাম।

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে মো. নুরুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।


ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাকলায়েন মুস্তাক আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ফলে ভারতীয় শিক্ষার্থীরা ‘ভয়ংকর বিপদে’ পড়তে পারেন উদ্বেগ জানিয়েছেন।

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট- দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয়, তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে।

নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে ঠেলে দেওয়া নয়
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মানুষকে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া ও নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় ভারত ও বাংলাদেশকে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তারা।

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও বিএনপিবিরোধী হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নে মাদক ব্যাবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে কথিত কালুবাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সাত ঘণ্টা ফোন বন্ধ
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন হঠাৎ অকার্যকর হয়ে পড়লে এ উদ্বেগ আরো বাড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, টেলিফোন লাইনে প্রয়োজনীয় টিউন...

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

ঈদের আর বাড়ি ফেরা হলো না

মাদক পাচার ঠেকাতে ১০ বছরের চুক্তি

‘পরতি বছর ধান পাই ১২০ থাকি ১৩০ মণ। ইবার অর্ধেক ধান পানিতে গেছে। মনরে খালি বোঝ দিবার লাগি আধা পচা ধান কাটছি। এখন বছরের খোরাকি নিয়া চিন্তাত আছি। আমরার একবারের ক্ষতি পোষাইতে পাঁচ বছর টানতে অয়।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (০২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানিকপুর হাওরের কৃষক জহিরুল ইসলাম এক সপ্তাহ আগে ৩৫০ মণ ধান মাড়াই শেষে রোদে শুকানোর জন্য জমির পাড়ের খলায় স্তূপ করে রেখেছিলেন। সাত দিন ধরে টানা বৃষ্টির কারণে ধান সেভাবেই রয়েছে।

গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ৮-১২ ঘণ্টায়ই থাকছে না বিদ্যুৎ। এতে ব্যাহত হচ্ছে কল-কারখানার উৎপাদন।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কিন্তু কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না তুলতেই কৃষকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। বাজারে গিয়ে তারা দেখছেন, ধান উৎপাদনে তাদের যে খরচ হয়েছে, বিক্রি করতে হচ্ছে তার চেয়ে অনেক কম দামে। সরকার নির্ধারিত মূল্যও তারা পাচ্ছেন না।

গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় শাহবাগ থানা মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। তবে ডাকসু নেতাদের দেওয়া একটি অভিযোগপত্র থানা কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু।

বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তখন দেশটিতে জলাতঙ্কের টিকার সংকট নিয়ে সেভাবে আলোচনা নেই। কিন্তু জলাতঙ্কও একটি মরণব্যাধি যেখানে মৃত্যুর হার শতভাগ।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সংগঠনের সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় সংসদ ভবনসহ একাধিক স্পর্শকাতর স্থাপনাকে টার্গেট করে হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টানা দুই দিন প্রতিদিন ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। চাল, ডাল, তেল, সবজি—প্রায় প্রতিটি পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে গিয়ে অনেক ক্রেতাই হতাশ হয়ে পড়ছেন। বেশিরভাগ সবজির দামই এখন ১০০ টাকার ওপরে। কেউ কেউ বলছেন, বাজারে এসে মনে হচ্ছে অন্য কোনো দেশে আছি।

হাসপাতালে হাম রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছে অন্য শিশুরা। চিকিৎসকরা বলছেন, মিজেলস ভাইরাসবাহী হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। হামে আক্রান্ত একজন শিশু তার সংস্পর্শে আসা ১২ থেকে ১৮ জন শিশুকে সংক্রমিত করতে পারে।

রাজশাহী অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। খরতাপে মাঠঘাট ফেটে চৌচির। সেই সঙ্গে সমানে চলছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট। ফলে অচল হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চলের অর্ধেকের বেশি সেচযন্ত্র। সেচের অভাবে মাঠে পুড়ছে উঠতি বোরো ফসল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম এক লাফে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এখন সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

ময়মনসিংহের তারাকান্দায় একই সময়ে বিএনপির দুই পক্ষের মিছিল ডাকাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ–বিষয়ক নির্দেশনা জারি করেন।

বিপিসির কর্মকর্তারা জানান, প্রতিমাসে অকটেন ও পেট্রোলের চাহিদা ৭৫ হাজার টন। চলতি মাসে অকটেন-পেট্রোল এসেছে ৬০ হাজার মেট্রিক টনের কিছু বেশি এবং এ মাসে আরও আসবে ১ লাখ ২০ হাজার টনের বেশি। ফলে এ তেল রাখার আর জায়গা নেই।

সিলেটের হাওরে যেন সংকট কাটছে না। দিনে দিনে নতুন সংকট তৈরি হচ্ছে। আগের জলাবদ্ধতা সমস্যার সঙ্গে যোগ হয়েছে জ্বালানি সমস্যা। ধান দ্রুত কেটে ঘরে আনার জন্য হারভেস্টার মেশিনের জন্য ডিজেল তেলের জন্য হন্যে হয়ে ঘুরছেন কৃষকেরা।

তেল আছে, তেল নেই, এই অনিশ্চয়তার মধ্যে পাম্পে যাওয়া আসা করতে করতে সময়ক্ষেপণ ও তেল না পেয়ে বাইকাররা বিকল্প খুঁজছে। এখন তারা স্বল্প দূরত্বে বাইসাইকেল ব্যবহার করছেন।

কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) আলাদা ফ্লাইটে মরদেহগুলো দেশে আসে। তাদের সবার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

ঝড়বৃষ্টিতে দুই দিন তাপমাত্রা কিছুটা কমার পর ফের তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে দেশব্যাপী লোডশেডিং চরম আকার ধারণ করেছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খরচ, খরচ আর খরচ-এই এক শব্দেই যেন আটকে গেছে মানুষের জীবন। বাজারে ঢুকলেই দাম বাড়ার ধাক্কা, আর সেই ধাক্কা সামলাতেই হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা। পণ্যের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হাসপাতালের বিল, স্কুল-কলেজের ফি, এমনকি যাতায়াত, বাসাভাড়াও।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।